সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক অভিযানে টেকনাফের শাহপরীতে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এই অভিযানে ১৭ জন জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তারা একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেন। বোটটি তল্লাশি করে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। একই সাথে বোট থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। বোটের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হলে, বোট এবং জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো ২০% ভ্যাট সহ মোট ১৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানিয়েছেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন