হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার খেয়ে বাড়ি আসবেন না, অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন


কলকাতা, ১৩ আগস্ট – “এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। মার খেয়ে বাড়ি আসবেন না। অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা।” বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে কর্মী সম্মেলন করতে গিয়ে এই ভাষাতেই কর্মীদের নিদান দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কর্মীদের মন জোগাতে মঞ্চে দিলেন সিনেমার ডায়লগও। সেই ডায়লগের মধ্য দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরই তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সেখানেই বক্তব্য রাখার ফাঁকে বিজেপি নেতা দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত এক সঙ্গে লড়াই করার বার্তা দিয়ে বলেন, “আমরা যদি একসাথে লড়াই করি, তাহলে আমরা জিতব।” এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন, “মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম। এবার দেওয়ার পালা।” বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কি মিঠুন হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিঁধেছে তৃণমূল। বড়জোড়ার বিধায়ক বলেন, “অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গিয়েছেন।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ১৩ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার খেয়ে বাড়ি আসবেন না, অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার খেয়ে বাড়ি আসবেন না, অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৩ আগস্ট – “এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। মার খেয়ে বাড়ি আসবেন না। অনেক মার খেয়েছি এবার দেওয়ার পালা।” বাঁকুড়ার মালিয়াড়া গ্রামে কর্মী সম্মেলন করতে গিয়ে এই ভাষাতেই কর্মীদের নিদান দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কর্মীদের মন জোগাতে মঞ্চে দিলেন সিনেমার ডায়লগও। সেই ডায়লগের মধ্য দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।বুধবার বাঁকুড়া জেলায় ঝটিকা সফরে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এরপরই তিনি চলে যান বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে। সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন।সেখানেই বক্তব্য রাখার ফাঁকে বিজেপি নেতা দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য ও বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত এক সঙ্গে লড়াই করার বার্তা দিয়ে বলেন, “আমরা যদি একসাথে লড়াই করি, তাহলে আমরা জিতব।” এরপরই দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন, “মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব। এতদিন তো আমরাই মার খেয়ে এলাম। এবার দেওয়ার পালা।” বক্তব্যের শেষে মিঠুন এদিনের উপস্থিত কর্মীদের মন রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন। কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কি মিঠুন হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।পাল্টা মিঠুন চক্রবর্তীকেই বিঁধেছে তৃণমূল। বড়জোড়ার বিধায়ক বলেন, “অভিনেতার সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না। নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গিয়েছেন।”সূত্র: টিভি নাইনএনএন/ ১৩ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×