হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ আগস্ট ছাত্রশিবিরের ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ আগস্ট – ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ আগস্ট ‘ইসলামি শিক্ষা দিবস’ পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এবারও দিবসটিকে সামনে রেখে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত। বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ কর্মসূচি পালনের (১৪-২০ আগস্ট) উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশে সপ্তাহব্যাপী নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ পালন করা হবে।

শিবিরের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন, সেমিনার/সিম্পোজিয়াম, আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ। এছাড়া ইসলামী শিক্ষা আন্দোলন ও আব্দুল মালেক, ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রভৃতি বিষয়ে রচনা প্রতিযোগিতা।

শিক্ষা সপ্তাহে আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় পত্রিকা, বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় ইসলামী শিক্ষা দিবস ও আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি, শিক্ষার্থীদের নিয়ে শাখাপর্যায়ে ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের ওপর ‘বইপাঠ প্রতিযোগিতা’ আয়োজন ও অদম্য মেধাবীদের সংবর্ধনা।

১৯৬৯ সালে ঢাকার নিপায় জাতীয় শিক্ষানীতির ওপর আলোচনায় অংশ নেন। তিনি ইসলামি শিক্ষাব্যবস্থা প্রণনয়নের পক্ষে মত দেন। ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আরেকটা আলোচনা সভায়ও তিনি এ দাবি তুলে ধরেন।

শিবিরের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন রেসকোর্স ময়দানে তার ওপর হামলা চালানো হয়। ১৫ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইসলামি শিক্ষাব্যবস্থা প্রণয়নের চেষ্টা করে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হওয়ায় তার মৃত্যুর দিনটিকে ইসলামি শিক্ষা দিবস হিসেবে পালন করে শিবির।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৫ আগস্ট ছাত্রশিবিরের ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ আগস্ট ছাত্রশিবিরের ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ আগস্ট – ইসলামী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেক হত্যাকাণ্ডের দিনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ আগস্ট ‘ইসলামি শিক্ষা দিবস’ পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এবারও দিবসটিকে সামনে রেখে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ ঘোষণা করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত। বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’ কর্মসূচি পালনের (১৪-২০ আগস্ট) উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশে সপ্তাহব্যাপী নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ পালন করা হবে।শিবিরের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন, সেমিনার/সিম্পোজিয়াম, আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ। এছাড়া ইসলামী শিক্ষা আন্দোলন ও আব্দুল মালেক, ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রভৃতি বিষয়ে রচনা প্রতিযোগিতা।শিক্ষা সপ্তাহে আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় পত্রিকা, বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় ইসলামী শিক্ষা দিবস ও আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি, শিক্ষার্থীদের নিয়ে শাখাপর্যায়ে ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের ওপর ‘বইপাঠ প্রতিযোগিতা’ আয়োজন ও অদম্য মেধাবীদের সংবর্ধনা।১৯৬৯ সালে ঢাকার নিপায় জাতীয় শিক্ষানীতির ওপর আলোচনায় অংশ নেন। তিনি ইসলামি শিক্ষাব্যবস্থা প্রণনয়নের পক্ষে মত দেন। ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আরেকটা আলোচনা সভায়ও তিনি এ দাবি তুলে ধরেন।শিবিরের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন রেসকোর্স ময়দানে তার ওপর হামলা চালানো হয়। ১৫ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইসলামি শিক্ষাব্যবস্থা প্রণয়নের চেষ্টা করে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হওয়ায় তার মৃত্যুর দিনটিকে ইসলামি শিক্ষা দিবস হিসেবে পালন করে শিবির।সূত্র: জাগো নিউজএনএন/ ১৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×