হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বাধীন রাষ্ট্র কাতারে ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ সেপ্টেম্বর – স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ৯ সেপ্টেম্বর দখলদার ইসরায়েল বিনা উস্কানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সকল আইন ও বিধি-বিধানের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির অন্তরায়। আমি দখলদার ইসরায়েলের এই আগ্রাসী আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহাবিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব কায়েম করে নিরীহ জনগণের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ আগ্রাসন রোধ করা না গেলে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।

তিনি বিশ্ববাসীর উদ্দেশে বলেন, কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার ইসরায়েলের আগ্রাসন রোধে জাতিসংঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

স্বাধীন রাষ্ট্র কাতারে ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বাধীন রাষ্ট্র কাতারে ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ সেপ্টেম্বর – স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র কাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ৯ সেপ্টেম্বর দখলদার ইসরায়েল বিনা উস্কানিতে কাতারের রাজধানী দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক সকল আইন ও বিধি-বিধানের চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এক ভয়াবহ অপরাধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব শান্তির অন্তরায়। আমি দখলদার ইসরায়েলের এই আগ্রাসী আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।তিনি আরও বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এক মহাবিপর্যয়। তারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে দখলদারিত্ব কায়েম করে নিরীহ জনগণের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকাকে তারা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন কাতারের মতো একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়ে ইসরায়েল প্রমাণ করেছে যে, তারা সমগ্র মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এ আগ্রাসন রোধ করা না গেলে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।তিনি বিশ্ববাসীর উদ্দেশে বলেন, কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার ইসরায়েলের আগ্রাসন রোধে জাতিসংঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×