হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন


ঢাকা, ১৮ সেপ্টেম্বর – স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ! ককটেল হামলায় গায়ে আগুন ধরে আহত কুরিয়ার কর্মী

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জমি, ফ্ল্যাট, বাড়ি, শেয়ার ও ব্যাংক হিসাবসহ স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকার, ফলে অসঙ্গতিপূর্ণ সম্পদ দাঁড়ায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, মিঠু শুধু কৃষিজমি, প্লট ও বাড়িই নয়; বরং স্বর্ণালংকার, গাড়ি, ব্যাংক হিসাব, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীতেও বিপুল বিনিয়োগ করেছেন। একইসঙ্গে তার পরিবারের ব্যয় হিসাব ধরা হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মিঠুর। অভিযোগ রয়েছে, তার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ সেপ্টেম্বর – স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।দুদক মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জমি, ফ্ল্যাট, বাড়ি, শেয়ার ও ব্যাংক হিসাবসহ স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে বৈধ উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকার, ফলে অসঙ্গতিপূর্ণ সম্পদ দাঁড়ায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা।প্রতিবেদন অনুযায়ী, মিঠু শুধু কৃষিজমি, প্লট ও বাড়িই নয়; বরং স্বর্ণালংকার, গাড়ি, ব্যাংক হিসাব, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীতেও বিপুল বিনিয়োগ করেছেন। একইসঙ্গে তার পরিবারের ব্যয় হিসাব ধরা হয়েছে ৭১ কোটি ৪৫ লাখ টাকা।উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মিঠুর। অভিযোগ রয়েছে, তার ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×