হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ সেপ্টেম্বর – তফসিল অনুসারে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ১৭১ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন।

আরও পড়ুন

১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি-নিলাম

তবে গঠনতন্ত্র অনুয়ায়ী, নির্বাচন কমিশনের ১৭৭ জনের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে বিসিবির কাছে ৬ প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।

গঠনতন্ত্রের ক্যাটাগরি-১ থেকে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির কেউই কাউন্সিলর ফর্ম জমা দেয়নি।

এক নজরে খসড়া ভোটার তালিকা 

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য তালিকায় ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল তার নিজের শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।

কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।

সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন– গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এ ছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ সেপ্টেম্বর – তফসিল অনুসারে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ১৭১ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন।তবে গঠনতন্ত্র অনুয়ায়ী, নির্বাচন কমিশনের ১৭৭ জনের তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে বিসিবির কাছে ৬ প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেওয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।গঠনতন্ত্রের ক্যাটাগরি-১ থেকে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির কেউই কাউন্সিলর ফর্ম জমা দেয়নি।এক নজরে খসড়া ভোটার তালিকা ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী ভোটার বা কাউন্সিলর হয়েছেন।এ ছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য তালিকায় ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেবব্রত পাল তার নিজের শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন– গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এ ছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×