হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ সেপ্টেম্বর – ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানান।

আরও পড়ুন

রাষ্ট্রপতির প্রস্তাব, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে গঠন হোক জাতীয় কমিটি

ফরিদা আখতার বলেন, শনিবার পর্যন্ত দাম তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহসহ সব জায়গার খবর নিয়েছি। শুধু ঢাকার কথা বলি, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ৯০০ গ্রামের ওপরে প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন সাশ্রয়ী দামে ইলিশ খেতে পারে, সে জন্য আমরা গবেষণা চালাচ্ছি। আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। ইলিশের প্রাপ্তিটা শুধুমাত্র যে অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না, আমরা দেখছি আরও অনেক কারণ আছে। আশা করছি, এ বছর না পারলেও আগামীতে ভালো অবস্থায় আসতে পারব।

মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশের ডিম ছাড়া ও প্রজননের জন্য এ বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ৩৭ জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফের চাল দেওয়া হবে। উপদেষ্টা বলেন, এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ সেপ্টেম্বর – ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানান।ফরিদা আখতার বলেন, শনিবার পর্যন্ত দাম তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহসহ সব জায়গার খবর নিয়েছি। শুধু ঢাকার কথা বলি, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ৯০০ গ্রামের ওপরে প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন সাশ্রয়ী দামে ইলিশ খেতে পারে, সে জন্য আমরা গবেষণা চালাচ্ছি। আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করছি। ইলিশের প্রাপ্তিটা শুধুমাত্র যে অভিযান চালিয়ে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না, আমরা দেখছি আরও অনেক কারণ আছে। আশা করছি, এ বছর না পারলেও আগামীতে ভালো অবস্থায় আসতে পারব।মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশের ডিম ছাড়া ও প্রজননের জন্য এ বছর ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ৩৭ জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফের চাল দেওয়া হবে। উপদেষ্টা বলেন, এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×