হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন


শেরপুর, ১৪ অক্টোবর – এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।

সোমবার (১৩ অক্টোবর) রাত আটটায় শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

সারজিস আলম বলেন, ‘যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল আলায়েন্স (নির্বাচনী জোট) যেতে পারি।’ তবে তিনি স্পষ্ট করেন, এনসিপি অন্য কোনো দলের প্রতীক বা নামে নয়, নিজস্ব শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।

শাপলা প্রতীক না পেলে দলের অবস্থান কী হবে, জানতে চাইলে সারজিস আলম বলেন, ‘প্রতীক, সংবিধান ও নির্বাচন-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখেননি। তাই আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব।’

এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মো. লিখন মিয়া। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শেরপুর, ১৪ অক্টোবর – এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক্সিট নেই। এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।সোমবার (১৩ অক্টোবর) রাত আটটায় শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, ‘যারা অভ্যুত্থান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল আলায়েন্স (নির্বাচনী জোট) যেতে পারি।’ তবে তিনি স্পষ্ট করেন, এনসিপি অন্য কোনো দলের প্রতীক বা নামে নয়, নিজস্ব শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।শাপলা প্রতীক না পেলে দলের অবস্থান কী হবে, জানতে চাইলে সারজিস আলম বলেন, ‘প্রতীক, সংবিধান ও নির্বাচন-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা কেউই এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখেননি। তাই আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্বেচ্ছাচারিতা করবে না। আগামী নির্বাচনে আমরা শাপলা প্রতীক নিয়েই অংশ নেব।’এর আগে শেরপুর জেলা ও উপজেলার এনসিপির সমন্বয় কমিটির নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির শেরপুর জেলা প্রধান সমন্বয়ক মো. লিখন মিয়া। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×