হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন


ঢাকা, ২০ অক্টোবর – জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

১ নভেম্বর থেকে নির্ধারিত খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক

বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এসময় জুলাই যোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তাদের অনেকেই গত ঈদ-উল-আযহার পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে ৮৭৬৫উল্লেখ করেন তারা।

সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেশের সকল হাসপাতালে পাঠানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

তারা আরও জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; ন্যায্য দাবি তুলে ধরতে গিয়েছিলেন। সেসময় কিছু বহিরাগত সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুর করে। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেন।

জুলাই যোদ্ধারা দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই ঘটনায় হওয়া ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা চান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সহায়তা করা হবে।

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো: আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মোঃ সাগর উদ্দিন, মো: দুলাল খান, মোঃ নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ অক্টোবর – জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।এসময় জুলাই যোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তাদের অনেকেই গত ঈদ-উল-আযহার পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে ৮৭৬৫উল্লেখ করেন তারা।সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে লিখিত নির্দেশনা দেশের সকল হাসপাতালে পাঠানোর বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।তারা আরও জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; ন্যায্য দাবি তুলে ধরতে গিয়েছিলেন। সেসময় কিছু বহিরাগত সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুর করে। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন বলেও দাবি করেন।জুলাই যোদ্ধারা দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই ঘটনায় হওয়া ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা চান।কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সহায়তা করা হবে।বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো: আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মোঃ সাগর উদ্দিন, মো: দুলাল খান, মোঃ নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×