হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত

‎এম জিয়াবুল হক, চকরিয়া::

‎এম জিয়াবুল হক, চকরিয়া::

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহি একটি পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত হয়েছেন।

‎শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর ঢালাস্থ দরগাপাড়ার কবরস্থানের সামনের সড়কে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন মিয়া(৩১) ও একই উপজেলার গোসারকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অজ্ঞাত পিক-আপ
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী যুবক রিয়াদ উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মুসা মোল্লাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে নিয়ে যায়। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে আহত মুসা মোল্লা মারা গেছেন।

আরও পড়ুন

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

ওসি আরিফুল আমিন আরও বলেন, নিহত রিয়াদ উদ্দিন মিয়ার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে ও মুসা মোল্লার মরদেহ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘাতক পিক-আপ ট্রাকটি পালিয়ে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎চকরিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত

প্রতিবেদক: ‎এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহি একটি পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই পর্যটক যুবক নিহত হয়েছেন। ‎শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর ঢালাস্থ দরগাপাড়ার কবরস্থানের সামনের সড়কে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন মিয়া(৩১) ও একই উপজেলার গোসারকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অজ্ঞাত পিক-আপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী যুবক রিয়াদ উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী মুসা মোল্লাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে নিয়ে যায়। তবে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে আহত মুসা মোল্লা মারা গেছেন। ওসি আরিফুল আমিন আরও বলেন, নিহত রিয়াদ উদ্দিন মিয়ার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে ও মুসা মোল্লার মরদেহ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘাতক পিক-আপ ট্রাকটি পালিয়ে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×