হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাড়ছে শীতের আমেজ ,সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন


পঞ্চগড়, ১২ নভেম্বর – পঞ্চগড়ে ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাসে বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। ইতোমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আরও পড়ুন

বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন।

এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।

টুনিরহাট এলাকার অটোচালক ফারুক হোসেন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা দেখা যায় না। এখন সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাড়ছে শীতের আমেজ ,সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাড়ছে শীতের আমেজ ,সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ১২ নভেম্বর – পঞ্চগড়ে ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাসে বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। ইতোমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন।এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।টুনিরহাট এলাকার অটোচালক ফারুক হোসেন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা দেখা যায় না। এখন সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×