হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুলিশের অভিযানে অসুস্থ আসামির মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযানের সময় অসুস্থ হয়ে পড়া পরোয়ানাভূক্ত এক আসামির মৃত্যু হয়েছে। ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার (১৭ জুলাই) ভোর রাতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসামির মৃত্যু হয়েছে। আসামি নুরুল কবির লেদু (৫৫) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকার মৃত সুলতান আহমদের পুত্র।
পুলিশ জানিয়েছে, নুরুল কবির লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রয়ারী মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ওসি হালিম বলেন, রোববার ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকায় বাড়ীতে পলাতক আসামি নুরুল কবির লেদু অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পরিবারের সদস্যরা আসামির বুকে ব্যাথা জনিত অসুস্থতায় ভূগছেন বলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশের গাড়ী যোগে আসামি নুরুল কবির লেদুকে দ্রæত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, ভোরে পুলিশ অসুস্থ এক আসামিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। মৃতের শরীরের বাইরে আঘাতের কোনো ধরণের চিহ্ন দেখা যায়নি। তারপরও শরীরের ভিতরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত এ চিকিৎসক।

মৃতদেহটি জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে দাফনের জন্য নিজবাড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পুলিশের অভিযানে অসুস্থ আসামির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুলিশের অভিযানে অসুস্থ আসামির মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওতে অভিযানের সময় অসুস্থ হয়ে পড়া পরোয়ানাভূক্ত এক আসামির মৃত্যু হয়েছে। ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার (১৭ জুলাই) ভোর রাতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আসামির মৃত্যু হয়েছে। আসামি নুরুল কবির লেদু (৫৫) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকার মৃত সুলতান আহমদের পুত্র। পুলিশ জানিয়েছে, নুরুল কবির লেদু গত ২০১৯ সালের ৪ ফেব্রয়ারী মারামারির ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভূক্ত আসামি। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ওসি হালিম বলেন, রোববার ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখিল এলাকায় বাড়ীতে পলাতক আসামি নুরুল কবির লেদু অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পরিবারের সদস্যরা আসামির বুকে ব্যাথা জনিত অসুস্থতায় ভূগছেন বলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশের গাড়ী যোগে আসামি নুরুল কবির লেদুকে দ্রæত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, ভোরে পুলিশ অসুস্থ এক আসামিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। মৃতের শরীরের বাইরে আঘাতের কোনো ধরণের চিহ্ন দেখা যায়নি। তারপরও শরীরের ভিতরে কোন আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত এ চিকিৎসক। মৃতদেহটি জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে দাফনের জন্য নিজবাড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×