ঢাকা, ১৪ ডিসেম্বর – রাজধানীর মিরপুর, শান্তিনগর ও মৌচাকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে একজন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
হজযাত্রীদের কোরবানি না দিয়েই টাকা আত্মসাতের ফন্দি: ‘আল মুলতাজিম ট্রাভেলস’কে ১ লাখ টাকা জরিমানা
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা, মার্কেটের তৃতীয় তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছিল।
মার্কেটের এক ব্যবসায়ী জানান, দুর্বৃত্তরা মার্কেটের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করে।
এ ছাড়া রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে।
অন্যদিকে রাত ৮টা ৪০ মিনিটে মৌচাক মোড়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন