হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদের পরিচয় শনাক্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ০১ জানুয়ারি – জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৮ জনের মধ্যে ৮ শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, রায়েরবাজার কবরস্থানে যাদের দাফন করা হয়েছিল, সেখান থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আটজনকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সরকারের লক্ষ্য প্রতিটি শহীদের সঠিক পরিচয় বের করে তাদের সম্মান জানানো।

আরও পড়ুন

১ নভেম্বর থেকে নির্ধারিত খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক

শহীদদের পরিচয় শনাক্ত করার এই জটিল ও সূক্ষ্ম কাজটি সম্পন্ন করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। শফিকুল আলম বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় যে পদ্ধতি ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়েছিল, বাংলাদেশেও একই আধুনিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সেব্রেনিৎসার ঘটনার বিশেষজ্ঞরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন।

ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় কয়েকজন বিশেষজ্ঞকেও দক্ষ করে তোলা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। তবে সরকার প্রতিটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং প্রতিটি শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রায়েরবাজারে দাফন হওয়া বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও পর্যায়ক্রমে চলমান থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদের পরিচয় শনাক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ শহীদের পরিচয় শনাক্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ জানুয়ারি – জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়ে রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া ১১৮ জনের মধ্যে ৮ শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই পরিচয় শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।প্রেস সচিব জানান, রায়েরবাজার কবরস্থানে যাদের দাফন করা হয়েছিল, সেখান থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আটজনকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। তাদের পরিবারকে বিষয়টি এরই মধ্যে জানানো হয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। সরকারের লক্ষ্য প্রতিটি শহীদের সঠিক পরিচয় বের করে তাদের সম্মান জানানো।শহীদদের পরিচয় শনাক্ত করার এই জটিল ও সূক্ষ্ম কাজটি সম্পন্ন করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। শফিকুল আলম বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় যে পদ্ধতি ব্যবহার করে পরিচয় শনাক্ত করা হয়েছিল, বাংলাদেশেও একই আধুনিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সেব্রেনিৎসার ঘটনার বিশেষজ্ঞরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন।ডিএনএ স্যাম্পলের মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় শনাক্ত করতে দেশীয় কয়েকজন বিশেষজ্ঞকেও দক্ষ করে তোলা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য কাজ। তবে সরকার প্রতিটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবং প্রতিটি শহীদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রায়েরবাজারে দাফন হওয়া বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজও পর্যায়ক্রমে চলমান থাকবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×