কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি ছড়াখাল থেকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানা ও নৌপুলিশের পুলিশ সদস্যরা।
লাশ উদ্ধারকালে চকরিয়া থানা পুলিশের এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ, খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়,
শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল।
কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুইয়েকদিনের ভেতর কতিপয় দুবৃর্ত্তরা অজ্ঞাতনামা এ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে রেখে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।


মন্তব্য করুন