হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হলফনামায় ১৬ লাখ টাকার আয় নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – নির্বাচনি হলফনামায় বাৎসরিক আয় ১৬ লাখ টাকা দেখানো নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, হলফনামায় উল্লেখ করা ১৬ লাখ টাকা কোনো এককালীন বা হঠাৎ পাওয়া আয় নয়; এটি ২০২৪–২৫ অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ জুন) মোট আয়ের হিসাব। ওই অর্থবছরের প্রায় সাত মাস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন–ভাতা হিসেবে প্রায় ১১ লাখ টাকা পেয়েছেন, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং নথিভুক্ত।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

বাকি অর্থ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে কাজের সম্মানী থেকে, যারও বৈধ কর হিসাব রয়েছে বলে তিনি জানান।

মোট সম্পদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তার ঘোষিত মোট সম্পদ ৩২ লাখ টাকা, যা কোনো এক বছরের আয় নয়; বরং প্রায় ২৭ বছরের জীবনের সঞ্চয়ের সমষ্টি। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী সঞ্চয়, উপদেষ্টা পদের বেতন থেকে সেভিংস, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালংকার, ফার্নিচার ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য।

ব্যাংক হিসাব নিয়ে অপপ্রচারের জবাবে তিনি বলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ১০ হাজার টাকা ছিল তখনকার অবশিষ্ট নগদ অর্থ। পরে সরকারি বিধি অনুযায়ী আসবাবপত্র ক্রয়ের জন্য বরাদ্দ অর্থ ওই অ্যাকাউন্টে জমা হওয়ায় ব্যালেন্স বেড়েছে, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। বর্তমানে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে—একটি সোনালী ব্যাংকে এবং আরেকটি নির্বাচনি ব্যয়ের জন্য সিটি ব্যাংকে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হলফনামায় ১৬ লাখ টাকার আয় নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হলফনামায় ১৬ লাখ টাকার আয় নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – নির্বাচনি হলফনামায় বাৎসরিক আয় ১৬ লাখ টাকা দেখানো নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।নাহিদ ইসলাম বলেন, হলফনামায় উল্লেখ করা ১৬ লাখ টাকা কোনো এককালীন বা হঠাৎ পাওয়া আয় নয়; এটি ২০২৪–২৫ অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ জুন) মোট আয়ের হিসাব। ওই অর্থবছরের প্রায় সাত মাস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন–ভাতা হিসেবে প্রায় ১১ লাখ টাকা পেয়েছেন, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং নথিভুক্ত।বাকি অর্থ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে কাজের সম্মানী থেকে, যারও বৈধ কর হিসাব রয়েছে বলে তিনি জানান।মোট সম্পদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তার ঘোষিত মোট সম্পদ ৩২ লাখ টাকা, যা কোনো এক বছরের আয় নয়; বরং প্রায় ২৭ বছরের জীবনের সঞ্চয়ের সমষ্টি। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী সঞ্চয়, উপদেষ্টা পদের বেতন থেকে সেভিংস, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালংকার, ফার্নিচার ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য।ব্যাংক হিসাব নিয়ে অপপ্রচারের জবাবে তিনি বলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ১০ হাজার টাকা ছিল তখনকার অবশিষ্ট নগদ অর্থ। পরে সরকারি বিধি অনুযায়ী আসবাবপত্র ক্রয়ের জন্য বরাদ্দ অর্থ ওই অ্যাকাউন্টে জমা হওয়ায় ব্যালেন্স বেড়েছে, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। বর্তমানে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে—একটি সোনালী ব্যাংকে এবং আরেকটি নির্বাচনি ব্যয়ের জন্য সিটি ব্যাংকে।এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×