হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ প্রার্থীকে বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে ৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) ইসিতে মোট ৭০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর, ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পরবর্তী তারিখে শুনানির জন্য মুলতবি রাখা হয়েছে।

আরও পড়ুন

দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া, কয়েক দিন পর কিছু অঞ্চলে বৃষ্টির আভাস

শুনানি শেষে বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়। এদিন মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়, যা আগের দিন বিবেচনাধীন ছিল।

ইসি জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

১০ জানুয়ারি: ১–৭০ নম্বর আপিল

১৩ জানুয়ারি: ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী—

আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি

প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ প্রার্থীকে বৈধ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ প্রার্থীকে বৈধ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে ৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (১১ জানুয়ারি) ইসিতে মোট ৭০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর, ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পরবর্তী তারিখে শুনানির জন্য মুলতবি রাখা হয়েছে।শুনানি শেষে বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়। এদিন মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়, যা আগের দিন বিবেচনাধীন ছিল।ইসি জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।১০ জানুয়ারি: ১–৭০ নম্বর আপিল১৩ জানুয়ারি: ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী—আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারিপ্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারিনির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারিপ্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×