হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাটকীয়তার পর ফের মাঠে গড়াল বিপিএল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন


ঢাকা, ১৬ জানুয়ারি – ক্রিকেটারদের বয়কটের কারণে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে নোয়াখালী এক্সপ্রেস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন

পাক-ভারত ফাইনালের দিন জাপানে থাকছেন না এসিসি সভাপতি: শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত মহসিন নাকভির

চট্টগ্রাম রয়্যালসের একাদশে রয়েছেন নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, অধিনায়ক শেখ মাহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেসের একাদশে আছেন হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, অধিনায়ক হায়দার আলি, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।

এর আগে বৃহস্পতিবার সারাদিন নানা নাটকীয়তার কারণে নির্ধারিত কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। একদিকে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করছিলেন, অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা মিরপুর স্টেডিয়ামের মাঠে সময় কাটান। এর মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হলেও ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে আসেননি। পরে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে শুক্রবার থেকে আবার খেলায় ফেরার ঘোষণা দেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নাটকীয়তার পর ফের মাঠে গড়াল বিপিএল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাটকীয়তার পর ফের মাঠে গড়াল বিপিএল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জানুয়ারি – ক্রিকেটারদের বয়কটের কারণে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে নোয়াখালী এক্সপ্রেস।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীকে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।চট্টগ্রাম রয়্যালসের একাদশে রয়েছেন নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, অধিনায়ক শেখ মাহেদী হাসান, আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।নোয়াখালী এক্সপ্রেসের একাদশে আছেন হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, অধিনায়ক হায়দার আলি, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।এর আগে বৃহস্পতিবার সারাদিন নানা নাটকীয়তার কারণে নির্ধারিত কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। একদিকে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করছিলেন, অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা মিরপুর স্টেডিয়ামের মাঠে সময় কাটান। এর মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হলেও ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে সরে আসেননি। পরে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে শুক্রবার থেকে আবার খেলায় ফেরার ঘোষণা দেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×