হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন


নরসিংদী, ৩০ জানুয়ারি – নরসিংদীর বেলাবতে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের ওই ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া পোল্ট্রি খামারের ব্যবসাও করতেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় জিডি করেন।

ওসি এসএম আমানউল্লাহ বলেন, রাত ৮টায় মরদেহটি খামারের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগেও ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ৩০ জানুয়ারি – নরসিংদীর বেলাবতে নিখোঁজ হওয়ার তিন দিন পর একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের ওই ডোবা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া পোল্ট্রি খামারের ব্যবসাও করতেন।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বেলাব থানায় জিডি করেন।ওসি এসএম আমানউল্লাহ বলেন, রাত ৮টায় মরদেহটি খামারের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগেও ছিলেন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×