হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন


বগুড়া, ৩০ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বৃহস্পতিবার রাত বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভার মঞ্চে পৌঁছান তিনি, সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। মঞ্চে আসার আগে তিনি নওগাঁয়ও নির্বাচনী জনসভা করেন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বক্তৃতা শুরু করার সময় তিনি বলেন, ‘নিজের ঘরে এসে কী বলব, তাল হারিয়ে ফেলেছি। নিজেও অনেকটা আবেগাপ্লুত হয়ে গেছি। ঘরের মানুষের কাছে তো বলাবার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘১৯ বছর আগে যখন এখানে এসেছিলাম, বগুড়া সদরসহ সমগ্র জেলার মানুষের জন্য যে কাজগুলো দরকার ছিল, চেষ্টা করেছি তা করার। সরকারের নীতি-কানুনের মধ্যে যা সম্ভব হয়েছে, করেছি। বনানী-মাটিডালি চওড়া রাস্তা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, গ্যাসের লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি।’

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু নির্বাচন নয়। এটি ঠিক করবে, আগামী দিনে দেশে মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচনে দেশের মানুষকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন দেশের জন্য দিকনির্দেশনা দেবে।’

দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য না করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৫ বছর ধরে শুধু বগুড়া নয়, গোটা দেশই উন্নয়ন বঞ্চিত ছিল। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয়, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বগুড়াকে যেমন সামনের দিকে নিয়ে যাব, দেশকেও এগিয়ে নিতে হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার অন্য ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীরাও। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষ প্রার্থী মোশারফ হোসেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও খায়রুল বাশার।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ৩০ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য করা হবে না। তিনি বলেন, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বৃহস্পতিবার রাত বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভার মঞ্চে পৌঁছান তিনি, সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান। মঞ্চে আসার আগে তিনি নওগাঁয়ও নির্বাচনী জনসভা করেন।বক্তৃতা শুরু করার সময় তিনি বলেন, ‘নিজের ঘরে এসে কী বলব, তাল হারিয়ে ফেলেছি। নিজেও অনেকটা আবেগাপ্লুত হয়ে গেছি। ঘরের মানুষের কাছে তো বলাবার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘১৯ বছর আগে যখন এখানে এসেছিলাম, বগুড়া সদরসহ সমগ্র জেলার মানুষের জন্য যে কাজগুলো দরকার ছিল, চেষ্টা করেছি তা করার। সরকারের নীতি-কানুনের মধ্যে যা সম্ভব হয়েছে, করেছি। বনানী-মাটিডালি চওড়া রাস্তা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, গ্যাসের লাইনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি।’১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু নির্বাচন নয়। এটি ঠিক করবে, আগামী দিনে দেশে মানুষের জবাবদিহিমূলক সরকার হবে কি হবে না। এই নির্বাচনে দেশের মানুষকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন দেশের জন্য দিকনির্দেশনা দেবে।’দেশের কোনো অঞ্চলের প্রতি বৈষম্য না করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৫ বছর ধরে শুধু বগুড়া নয়, গোটা দেশই উন্নয়ন বঞ্চিত ছিল। যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেয়, শুধু বগুড়া নয়, সমগ্র দেশের কথা ভাবতে হবে। বগুড়াকে যেমন সামনের দিকে নিয়ে যাব, দেশকেও এগিয়ে নিতে হবে।’জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার অন্য ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীরাও। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষ প্রার্থী মোশারফ হোসেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম ও খায়রুল বাশার।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×