হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট: মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন


ঢাকা, ৩০ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার সকালে দূতাবাসের দাপ্তরিক ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই সতর্কবার্তা প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নির্বাচনের সময়টিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

নিরাপত্তা সতর্কতায় উল্লেখ করা হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় স্থান এসব হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বার্তায় এসব বিষয় উল্লেখ করে নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া যেকোনো ভিড়ের কাছাকাছি অবস্থান বা চলাচলের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট: মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট: মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জানুয়ারি – আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শুক্রবার সকালে দূতাবাসের দাপ্তরিক ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই সতর্কবার্তা প্রচার করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নির্বাচনের সময়টিতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।নিরাপত্তা সতর্কতায় উল্লেখ করা হয়েছে যে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও বিভিন্ন ধর্মীয় স্থান এসব হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।বার্তায় এসব বিষয় উল্লেখ করে নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া যেকোনো ভিড়ের কাছাকাছি অবস্থান বা চলাচলের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল মার্কিন দূতাবাস।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×