হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন


পটিয়া, ৭ ফেব্রুয়ারি – চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৃত আশরাফ মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (২০)। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

এই তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে র‍্যাবের একটি দল। একপর্যায়ে সন্দেহভাজন ওই দুই যুবকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৫২ হাজার টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎস যশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব শুক্রবার রাতে আসামিদের থানায় সোপর্দ করে এবং শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পটিয়ায় ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২, বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] পটিয়া, ৭ ফেব্রুয়ারি – চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার মো. আমিরের ছেলে আনোয়ার হোসেন (২০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মৃত আশরাফ মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (২০)। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার বড় চালান কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।এই তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে র‍্যাবের একটি দল। একপর্যায়ে সন্দেহভাজন ওই দুই যুবকের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৫২ হাজার টাকা। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎস যশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব শুক্রবার রাতে আসামিদের থানায় সোপর্দ করে এবং শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×