হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ০২:১৪ অপরাহ্ন

এবারের আইপিএলে মেগা ইভেন্টের মেগা নিলামে

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

সারাবিশ্ব থেকে এবার নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর নিলামের দুই দিন আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম।

বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও নিয়মিত খেলে আসছেন শুধু সাকিব ও মোস্তাফিজ। ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। এই তালিকায় ৩২ বিদেশির মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

সাকিবের ভিত্তিমূল্য গত বছরও ২ কোটি রুপি ছিল। নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ওই দামেই কিনেছিল রাজস্থান রয়্যালস।

এবারের নিলামে সাকিব-মোস্তাফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৭ ভারতীয় ক্রিকেটারের। তাদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ইশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পড়িকল, ক্রুনাল পান্ডিয়া ও মোহাম্মাদ সামি।

এত তারকার ভিড়ে মেগা ইভেন্টে নেই বেশ কিছু বড় নাম। নিলামের প্রাথমিক তালিকায় নেই মিচেল স্টার্ক, স্যাম কারেন, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফরা আর্চার ও ক্রিস ওকস।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: শনিবার, ২২ জানুয়ারি ২০২২, ০২:১৪ অপরাহ্ন
Print Image
এবারের আইপিএলে মেগা ইভেন্টের মেগা নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সারাবিশ্ব থেকে এবার নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর নিলামের দুই দিন আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম। বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও নিয়মিত খেলে আসছেন শুধু সাকিব ও মোস্তাফিজ। ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। এই তালিকায় ৩২ বিদেশির মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও ট্রেন্ট বোল্ট। সাকিবের ভিত্তিমূল্য গত বছরও ২ কোটি রুপি ছিল। নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ওই দামেই কিনেছিল রাজস্থান রয়্যালস। এবারের নিলামে সাকিব-মোস্তাফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৭ ভারতীয় ক্রিকেটারের। তাদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ইশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পড়িকল, ক্রুনাল পান্ডিয়া ও মোহাম্মাদ সামি। এত তারকার ভিড়ে মেগা ইভেন্টে নেই বেশ কিছু বড় নাম। নিলামের প্রাথমিক তালিকায় নেই মিচেল স্টার্ক, স্যাম কারেন, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফরা আর্চার ও ক্রিস ওকস। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×