হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনী প্রচারের সময় আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন


রংপুর, ৮ ফেব্রুয়ারি – রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।

জিডি সূত্রে জানা গেছে, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী আখতার হোসেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

জিডিতে উল্লেখ করা হয়েছে, ফোনদাতা নিজের পরিচয় না দিয়ে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং এরপর ফোন কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পীরগাছা থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আখতার হোসেনকে হুমকি দেওয়ার বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচনী প্রচারের সময় আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনী প্রচারের সময় আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ৮ ফেব্রুয়ারি – রংপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন।জিডি সূত্রে জানা গেছে, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী আখতার হোসেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।জিডিতে উল্লেখ করা হয়েছে, ফোনদাতা নিজের পরিচয় না দিয়ে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং এরপর ফোন কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পীরগাছা থানায় এই সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, আখতার হোসেনকে হুমকি দেওয়ার বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×