হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এই সরকারের আমলে হচ্ছে না ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – বর্তমান সরকারের মেয়াদে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের ইজারা সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বোঝাপড়ার জন্য সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস অবশিষ্ট থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের আলোচনা এখনো চলমান রয়েছে এবং এটি চূড়ান্ত হতে আরও সময়ের প্রয়োজন। অন্যদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।

পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। বন্দরের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এই সরকারের আমলে হচ্ছে না ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এই সরকারের আমলে হচ্ছে না ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি – বর্তমান সরকারের মেয়াদে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের ইজারা সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বোঝাপড়ার জন্য সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস অবশিষ্ট থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়।২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের আলোচনা এখনো চলমান রয়েছে এবং এটি চূড়ান্ত হতে আরও সময়ের প্রয়োজন। অন্যদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের জেটি, ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ আলোচনার উদ্যোগ নিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। বন্দরের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×