হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন


ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি – ঝিনাইদহে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের মতো জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে জেলায় মোট ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ২১ জন প্রার্থী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র‌্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঝিনাইদহ, ১২ ফেব্রুয়ারি – ঝিনাইদহে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশের মতো জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন।এবারের নির্বাচনে জেলায় মোট ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের ২১ জন প্রার্থী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৬৪৪ জন আনসার, ১ হাজার ৬৪৪ জন পুলিশ, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র‌্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য রয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×