হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – আসন্ন ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ ছিল। আজকের সভায় মূলত এটি বাস্তবায়নের কর্মপন্থা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। কতটি পরিবারকে এই সুবিধা দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই উদ্যোগ হবে সর্বজনীন।

আরও পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং সমূলে উৎখাত করা হবে: এফডিসিতে চিফ হুইপের বড় ঘোষণা

এ ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম বা বিধিনিষেধ থাকবে না। তবে কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র এবং পরবর্তীতে মধ্যবিত্ত শ্রেণিকেও এই সুবিধার আওতায় আনা হবে। চলতি রমজানেই কার্যক্রমটি শুরু হবে কি না, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – আসন্ন ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ ছিল। আজকের সভায় মূলত এটি বাস্তবায়নের কর্মপন্থা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। কতটি পরিবারকে এই সুবিধা দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই উদ্যোগ হবে সর্বজনীন।এ ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম বা বিধিনিষেধ থাকবে না। তবে কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে হতদরিদ্র, এরপর দরিদ্র এবং পরবর্তীতে মধ্যবিত্ত শ্রেণিকেও এই সুবিধার আওতায় আনা হবে। চলতি রমজানেই কার্যক্রমটি শুরু হবে কি না, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×