হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন


গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক নেতারা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদার।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচি শেষে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে পুলিশ এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকলাদারকে আটক করে।

এ বিষয়ে আমিনুজ্জামান রিংকু বলেন, ‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমরা একত্র হয়েছিলাম। শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে। ইনশাআল্লাহ সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিকেলে আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।আটক নেতারা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন এবং নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চোকলাদার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহীদ মিনার চত্বরে যান। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচি শেষে ফেরার পথে পৌরপার্কের সামনে থেকে পুলিশ এমারুল ইসলাম সাবিন ও শাহীন চোকলাদারকে আটক করে।এ বিষয়ে আমিনুজ্জামান রিংকু বলেন, ‘ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই আমরা একত্র হয়েছিলাম। শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে। ইনশাআল্লাহ সকল অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে।’গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিকেলে আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×