হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত মাসে রাজস্ব ঘাটতি ছাড়াল ৬০ হাজার কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। এই সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের এই বিশাল ব্যবধান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

আরও পড়ুন

১ নভেম্বর থেকে নির্ধারিত খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক

এনবিআর সূত্রে জানা গেছে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে এনবিআর আদায় করতে পেরেছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকায়। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তবুও বিশাল লক্ষ্যমাত্রার সামনে তা পর্যাপ্ত নয়।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় এই সাত মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতির পরিমাণ ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। এছাড়া আমদানি পর্যায়ে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা এবং ভ্যাট খাতে ১৫ হাজার ৫০৬ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে।

আলোচ্য সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা। ভ্যাট খাতে ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সাত মাসে রাজস্ব ঘাটতি ছাড়াল ৬০ হাজার কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত মাসে রাজস্ব ঘাটতি ছাড়াল ৬০ হাজার কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। এই সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।সংশ্লিষ্টদের মতে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের এই বিশাল ব্যবধান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।এনবিআর সূত্রে জানা গেছে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে এনবিআর আদায় করতে পেরেছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকায়। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তবুও বিশাল লক্ষ্যমাত্রার সামনে তা পর্যাপ্ত নয়।খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় এই সাত মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতির পরিমাণ ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। এছাড়া আমদানি পর্যায়ে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা এবং ভ্যাট খাতে ১৫ হাজার ৫০৬ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে।আলোচ্য সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা। ভ্যাট খাতে ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×