ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কার্যক্রমে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্বীকার করেন যে মশার উপদ্রব ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার সকালে রাজধানীর ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর মাত্র সাত দিন অতিবাহিত হলেও মশা নিধনে মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে দ্রুত স্বস্তি দিতে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
আমদানিকৃত ওষুধের বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দ্রুততম সময়ে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে জানান তিনি। ওষুধের কার্যকারিতা প্রমাণিত না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে প্রাথমিকভাবে আমদানিকৃত ওষুধের মানের ওপর তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন