হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গাদের সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান, জাতিসংঘের সঙ্গে চুক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন


ঢাকা, ৫ মার্চ – রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ২৬ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার। বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসন, স্বাস্থ্যসেবা ও রান্নার জ্বালানি সুবিধার্থে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

জাপানের এই আর্থিক সহায়তায় বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে, যেখানে বর্তমানে ১১ লাখ ৮০ হাজারের বেশি রাষ্ট্রহীন রোহিঙ্গা অনিশ্চিত জীবনযাপন করছেন। মিয়ানমারে সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পরও এই জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য মূলত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিশেষ করে বর্ষা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রগুলোর নিয়মিত সংস্কার প্রয়োজন হয়। এই প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৩০০ পরিবারের ঘর মেরামতের উপকরণ সরবরাহ করা হবে এবং রোহিঙ্গা কমিউনিটি থেকে ৩০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

পাশাপাশি স্বাস্থ্যসেবা জোরদারে ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে জাপানের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বজুড়ে তহবিলের সংকটের কারণে যখন জীবনরক্ষাকারী কার্যক্রম হুমকির মুখে, তখন এই ধরনের উদ্যোগ আশা জাগায়। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি আশা প্রকাশ করে বলেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাপান তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া এই অনুদানের অর্থে ৩২ হাজার রোহিঙ্গা পরিবারকে উন্নত মানের রান্নার চুলা সরবরাহ করা হবে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রোহিঙ্গাদের সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান, জাতিসংঘের সঙ্গে চুক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গাদের সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান, জাতিসংঘের সঙ্গে চুক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ মার্চ – রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ২৬ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার। বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবাসন, স্বাস্থ্যসেবা ও রান্নার জ্বালানি সুবিধার্থে এই অর্থ ব্যয় করা হবে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।জাপানের এই আর্থিক সহায়তায় বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে, যেখানে বর্তমানে ১১ লাখ ৮০ হাজারের বেশি রাষ্ট্রহীন রোহিঙ্গা অনিশ্চিত জীবনযাপন করছেন। মিয়ানমারে সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পরও এই জনগোষ্ঠী বেঁচে থাকার জন্য মূলত মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিশেষ করে বর্ষা ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রগুলোর নিয়মিত সংস্কার প্রয়োজন হয়। এই প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৩০০ পরিবারের ঘর মেরামতের উপকরণ সরবরাহ করা হবে এবং রোহিঙ্গা কমিউনিটি থেকে ৩০০ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হবে।পাশাপাশি স্বাস্থ্যসেবা জোরদারে ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে জাপানের এই সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বজুড়ে তহবিলের সংকটের কারণে যখন জীবনরক্ষাকারী কার্যক্রম হুমকির মুখে, তখন এই ধরনের উদ্যোগ আশা জাগায়। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি আশা প্রকাশ করে বলেন, এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাপান তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া এই অনুদানের অর্থে ৩২ হাজার রোহিঙ্গা পরিবারকে উন্নত মানের রান্নার চুলা সরবরাহ করা হবে।এস এম/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×