হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন অ্যালিসন বেকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন


ব্রাসিলিয়া, ২১ মার্চ – চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিভারপুলের তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার।

বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে অ্যালিসনের চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে সিবিএফের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই দুটি প্রীতি ম্যাচের জন্য অ্যালিসনের শূন্যস্থানে বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সৌজা।

আরও পড়ুন

এনইআইআর চালু করে অবৈধ মোবাইল ফোন বন্ধের পরিকল্পনা বিটিআরসির

বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় অবস্থিত জিলেট স্টেডিয়ামে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রোয়েশিয়া।

৩৩ বছর বয়সী অ্যালিসন বেকার চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই ফিটনেস সমস্যায় ভুগছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচটিতেও তিনি মাঠে নামতে পারেননি।

এর আগে গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২টি ম্যাচে খেলতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ব্রাজিলিয়ান গোলরক্ষক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন অ্যালিসন বেকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চোটের কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেলেন অ্যালিসন বেকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২১ মার্চ – চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিভারপুলের তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার।বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে অ্যালিসনের চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে সিবিএফের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই দুটি প্রীতি ম্যাচের জন্য অ্যালিসনের শূন্যস্থানে বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সৌজা।বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় অবস্থিত জিলেট স্টেডিয়ামে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রোয়েশিয়া।৩৩ বছর বয়সী অ্যালিসন বেকার চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই ফিটনেস সমস্যায় ভুগছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচটিতেও তিনি মাঠে নামতে পারেননি।এর আগে গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২টি ম্যাচে খেলতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ব্রাজিলিয়ান গোলরক্ষক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×