হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মৎস্যঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় মৎস্যঘের থেকে মঞ্জুর আলম প্রকাশ কালু (৫৫) নামের এক ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পশ্চিম ডুমখালী মৎস্যঘের এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুর আলম প্রকাশ কালু ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মৎস্যঘেরে পাহারাদাররা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধারকৃত লাশটি হচ্ছে মৎস্য ঘেরের মালিক মঞ্জুর আলম প্রকাশ কালু বলে নিশ্চিত করেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.ফরিদ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৎস্যঘের থেকে মঞ্জুল আলম প্রকাশ কালুর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ঘেরের মালিক বলে জানান স্থানীয়রা। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মৎস্য ঘেরে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোর চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুও সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় মৎস্যঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মৎস্যঘের থেকে ঘের মালিকের লাশ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় মৎস্যঘের থেকে মঞ্জুর আলম প্রকাশ কালু (৫৫) নামের এক ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের পশ্চিম ডুমখালী মৎস্যঘের এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মঞ্জুর আলম প্রকাশ কালু ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকার মৃত জাফর আলমের ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মৎস্যঘেরে পাহারাদাররা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে উদ্ধারকৃত লাশটি হচ্ছে মৎস্য ঘেরের মালিক মঞ্জুর আলম প্রকাশ কালু বলে নিশ্চিত করেন। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.ফরিদ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৎস্যঘের থেকে মঞ্জুল আলম প্রকাশ কালুর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ঘেরের মালিক বলে জানান স্থানীয়রা। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, মৎস্য ঘেরে এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহযোগিতা লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, লাশের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোর চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুও সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×