হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি সভাপতির সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবের আলোচনা, নতুন টুর্নামেন্টের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনায় বসছেন।

গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসার পর আজ সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।

আরও পড়ুন

অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় বিভাগে নতুন করে আর কোনো খেলা অনুষ্ঠিত হবে না। তবে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ না করা ১২টি ক্লাবের খেলোয়াড়দের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। খুব শিগগিরই এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ৪৬টি ক্লাব প্রতিবাদ জানিয়েছিল। এর অংশ হিসেবে তারা বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগে অংশ নেয়নি। সেই সময় ঢাকার ৪০টি ক্লাবের অনুপস্থিতিতে দায়সারাভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি।

নির্বাচনে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর দায়িত্ব গ্রহণ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিবি সভাপতির সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবের আলোচনা, নতুন টুর্নামেন্টের সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি সভাপতির সঙ্গে প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবের আলোচনা, নতুন টুর্নামেন্টের সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনায় বসছেন।গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসার পর আজ সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় বিভাগে নতুন করে আর কোনো খেলা অনুষ্ঠিত হবে না। তবে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ না করা ১২টি ক্লাবের খেলোয়াড়দের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। খুব শিগগিরই এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানানো হয়েছে।এর আগে গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকার শীর্ষ ৪৬টি ক্লাব প্রতিবাদ জানিয়েছিল। এর অংশ হিসেবে তারা বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগে অংশ নেয়নি। সেই সময় ঢাকার ৪০টি ক্লাবের অনুপস্থিতিতে দায়সারাভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি।নির্বাচনে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর দায়িত্ব গ্রহণ করে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×