হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণায় ইরানের সতর্ক নীরবতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন




তেহরান, ২২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ বিষয়ে রহস্যময় নীরবতা পালন করছে ইরান। সাধারণত আন্তর্জাতিক বড় ইস্যুগুলোতে তেহরান দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। তবে এবারের এই নীরবতাকে নিছক উদাসীনতা নয় বরং অত্যন্ত সতর্ক অবস্থান হিসেবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এখন পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেহরানের উচ্চপদস্থ সূত্রগুলোর তথ্যমতে তারা শুধু বর্তমান যুদ্ধবিরতি নিয়ে ভাবছে না বরং পুরো পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

বিশ্লেষকদের মতে এই দীর্ঘ নীরবতার পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত গভীর অবিশ্বাসের জায়গা থেকে এই নীরবতার সৃষ্টি। ইরানের দীর্ঘদিনের অভিযোগ হলো যুক্তরাষ্ট্র অতীতের চুক্তি ও আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে যাওয়ার ঘটনাটিকে তারা বড় উদাহরণ হিসেবে দেখে। ফলে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই তাদের কাছে যথেষ্ট নয়।

দ্বিতীয়ত ইরান এখন ভবিষ্যৎ আলোচনার শর্ত এবং তা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে চিন্তা করছে।

তৃতীয়ত সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে তারা কৌশলগতভাবে ট্রাম্প প্রশাসনকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছে।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণায় ইরানের সতর্ক নীরবতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণায় ইরানের সতর্ক নীরবতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ বিষয়ে রহস্যময় নীরবতা পালন করছে ইরান। সাধারণত আন্তর্জাতিক বড় ইস্যুগুলোতে তেহরান দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। তবে এবারের এই নীরবতাকে নিছক উদাসীনতা নয় বরং অত্যন্ত সতর্ক অবস্থান হিসেবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এখন পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেহরানের উচ্চপদস্থ সূত্রগুলোর তথ্যমতে তারা শুধু বর্তমান যুদ্ধবিরতি নিয়ে ভাবছে না বরং পুরো পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে।বিশ্লেষকদের মতে এই দীর্ঘ নীরবতার পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত গভীর অবিশ্বাসের জায়গা থেকে এই নীরবতার সৃষ্টি। ইরানের দীর্ঘদিনের অভিযোগ হলো যুক্তরাষ্ট্র অতীতের চুক্তি ও আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে যাওয়ার ঘটনাটিকে তারা বড় উদাহরণ হিসেবে দেখে। ফলে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই তাদের কাছে যথেষ্ট নয়।দ্বিতীয়ত ইরান এখন ভবিষ্যৎ আলোচনার শর্ত এবং তা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে চিন্তা করছে।তৃতীয়ত সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে তারা কৌশলগতভাবে ট্রাম্প প্রশাসনকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছে।এনএন/ ২২ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×