হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


রাজবাড়ী, ১৩ মে – আনন্দের অপেক্ষায় ছিল পুরো পরিবার, কয়েকদিন পরেই কোল আলো করে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু এক নিমিষেই সেই আনন্দ বিষাদে রূপ নিল। রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বন্যা (৩০) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা লাকড়ি (খড়ি) ভিজে যাওয়ার ভয়ে তা সরাতে দ্রুত বাইরে যান বন্যা। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি সরাসরি বজ্রাঘাতের শিকার হন এবং উঠানেই লুটিয়ে পড়েন।

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী

বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে বাইরে এসে দেখেন বন্যা নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ মাসের অন্তঃসত্ত্বা এই নারীর। অনাগত সন্তানসহ মায়ের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউই।

বন্যার অকাল মৃত্যুতে শেখপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের গুমরে মরা কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের এই নারী তার আগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগ একটি সাজানো পরিবারকে তছনছ করে দিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্তান জন্মের অপেক্ষায় ছিল পরিবার, এক বজ্রপাতেই সব শেষ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজবাড়ী, ১৩ মে – আনন্দের অপেক্ষায় ছিল পুরো পরিবার, কয়েকদিন পরেই কোল আলো করে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু এক নিমিষেই সেই আনন্দ বিষাদে রূপ নিল। রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বন্যা (৩০) নামে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে রাখা লাকড়ি (খড়ি) ভিজে যাওয়ার ভয়ে তা সরাতে দ্রুত বাইরে যান বন্যা। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি সরাসরি বজ্রাঘাতের শিকার হন এবং উঠানেই লুটিয়ে পড়েন।বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে বাইরে এসে দেখেন বন্যা নিথর হয়ে মাটিতে পড়ে আছেন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ মাসের অন্তঃসত্ত্বা এই নারীর। অনাগত সন্তানসহ মায়ের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউই।বন্যার অকাল মৃত্যুতে শেখপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের গুমরে মরা কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের এই নারী তার আগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগ একটি সাজানো পরিবারকে তছনছ করে দিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×