হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, যন্ত্রপাতির অভাবে থমকে উদ্ধারকাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


গাজা, ১৮ মে – গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের নিথর দেহ। প্রিয়জনদের মরদেহ কোথায় আছে তা জানা সত্ত্বেও শুধু প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির অভাবে সেগুলো বের করা সম্ভব হচ্ছে না। স্বজনরা মাসের পর মাস ধ্বংসস্তূপের চারপাশে ঘুরে তাদের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন।

লিনা আল জাওরা নামে ২৩ বছর বয়সি এক তরুণী জানান,

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় তিনি তার পরিবারের ২৮ জন সদস্যকে হারিয়েছেন। হামলার সময় অসুস্থতার কারণে বাড়ির বাইরে থাকায় তিনি বেঁচে যান। খবর শোনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও দীর্ঘ সময় ধরে তিনি স্বজনদের মরদেহ দাফন করতে পারেননি।

লিনা প্রায়ই ধ্বংসস্তূপের পাশে যান এবং তার মা ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করার আকুতি জানান। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ মূল্যায়ন অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৬ কোটি ৮০ লাখ মেট্রিক টন ধ্বংসস্তূপ জমে আছে।

এই বিশাল পরিমাণ আবর্জনা সরাতে প্রায় ৭ বছর সময় লাগতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ। গাজা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার মরদেহ আটকে থাকতে পারে। এই ধ্বংসস্তূপ অপসারণে প্রায় ১৭০ কোটি ডলারের প্রয়োজন হতে পারে।

উদ্ধারকারী দলগুলো জানিয়েছে,

যন্ত্রপাতির সংকটের কারণে গাজা সিটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মরদেহ উদ্ধার অভিযান প্রায় বন্ধ রয়েছে। গাজা সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল দাহশান অভিযোগ করেন যে, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না।

৭৬ বছর বয়সি গাজার বাসিন্দা হামদি মালাকা জানান,

গত নভেম্বরে জেইতুন এলাকায় হামলায় তার পরিবারের সদস্যরা নিহত হন, যাদের দাফন এখনো সম্ভব হয়নি। জ্বালানি ও যন্ত্রপাতির অভাবে উদ্ধারকর্মীরা এখন অনেক ক্ষেত্রে হাত দিয়েই কংক্রিট সরানোর চেষ্টা করছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, যন্ত্রপাতির অভাবে থমকে উদ্ধারকাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ, যন্ত্রপাতির অভাবে থমকে উদ্ধারকাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজা, ১৮ মে – গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষের নিথর দেহ। প্রিয়জনদের মরদেহ কোথায় আছে তা জানা সত্ত্বেও শুধু প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির অভাবে সেগুলো বের করা সম্ভব হচ্ছে না। স্বজনরা মাসের পর মাস ধ্বংসস্তূপের চারপাশে ঘুরে তাদের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন।লিনা আল জাওরা নামে ২৩ বছর বয়সি এক তরুণী জানান,২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় তিনি তার পরিবারের ২৮ জন সদস্যকে হারিয়েছেন। হামলার সময় অসুস্থতার কারণে বাড়ির বাইরে থাকায় তিনি বেঁচে যান। খবর শোনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও দীর্ঘ সময় ধরে তিনি স্বজনদের মরদেহ দাফন করতে পারেননি।লিনা প্রায়ই ধ্বংসস্তূপের পাশে যান এবং তার মা ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করার আকুতি জানান। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ মূল্যায়ন অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৬ কোটি ৮০ লাখ মেট্রিক টন ধ্বংসস্তূপ জমে আছে।এই বিশাল পরিমাণ আবর্জনা সরাতে প্রায় ৭ বছর সময় লাগতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ। গাজা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার মরদেহ আটকে থাকতে পারে। এই ধ্বংসস্তূপ অপসারণে প্রায় ১৭০ কোটি ডলারের প্রয়োজন হতে পারে। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে,যন্ত্রপাতির সংকটের কারণে গাজা সিটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মরদেহ উদ্ধার অভিযান প্রায় বন্ধ রয়েছে। গাজা সিভিল ডিফেন্সের পরিচালক রায়েদ আল দাহশান অভিযোগ করেন যে, ইসরায়েল গাজায় প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না।৭৬ বছর বয়সি গাজার বাসিন্দা হামদি মালাকা জানান,গত নভেম্বরে জেইতুন এলাকায় হামলায় তার পরিবারের সদস্যরা নিহত হন, যাদের দাফন এখনো সম্ভব হয়নি। জ্বালানি ও যন্ত্রপাতির অভাবে উদ্ধারকর্মীরা এখন অনেক ক্ষেত্রে হাত দিয়েই কংক্রিট সরানোর চেষ্টা করছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×