হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষোভ: সামাজিক মাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’র তোলপাড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২০ মে – ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া ও অনলাইন প্রতিবাদ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতের একাধিক সংবাদমাধ্যম এই বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

অভিনব এই আন্দোলনের নেপথ্যে রয়েছেন ৩০ বছর বয়সী ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ বিষয়ে স্নাতক শেষ করা এই তরুণ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে আসা হাজারো মানুষের বার্তার জবাব দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ঘটনার সূত্রপাত গত ১৫ মে বুধবার। খোলা আদালতে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি যোগমাল্য বাগচীর বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, কিছু পরজীবী পুরো ব্যবস্থার ওপর আক্রমণ করছে। বেকার তরুণদের একাংশকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না, তাদের কেউ মিডিয়ায় যায়, কেউ সামাজিক মাধ্যমে আবার কেউ আরটিআই কর্মী হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে।

প্রধান বিচারপতির এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়লে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে ১৬ মে অভিজিৎ দীপকে এক্স ও ইনস্টাগ্রামে ‘তেলাপোকা জনতা পার্টি’ নামের একটি প্রতীকী প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন। দলটির সদস্য হওয়ার যোগ্যতা হিসেবে কৌতুকপূর্ণভাবে বেকার এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতাসম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। দলটির নির্বাচনি প্রতীক নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন।

মাত্র চার দিনে এই আন্দোলনের ওয়েবসাইট ও সামাজিক পেজগুলোতে কয়েক লাখ মানুষ যুক্ত হয়েছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো রাজনীতিকেরাও এই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এনএন/ ২০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ভারতের প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষোভ: সামাজিক মাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’র তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের প্রধান বিচারপতির মন্তব্যে ক্ষোভ: সামাজিক মাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’র তোলপাড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২০ মে – ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া ও অনলাইন প্রতিবাদ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতের একাধিক সংবাদমাধ্যম এই বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।অভিনব এই আন্দোলনের নেপথ্যে রয়েছেন ৩০ বছর বয়সী ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ বিষয়ে স্নাতক শেষ করা এই তরুণ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে আসা হাজারো মানুষের বার্তার জবাব দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।ঘটনার সূত্রপাত গত ১৫ মে বুধবার। খোলা আদালতে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি যোগমাল্য বাগচীর বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, কিছু পরজীবী পুরো ব্যবস্থার ওপর আক্রমণ করছে। বেকার তরুণদের একাংশকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না, তাদের কেউ মিডিয়ায় যায়, কেউ সামাজিক মাধ্যমে আবার কেউ আরটিআই কর্মী হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে।প্রধান বিচারপতির এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়লে ভারতের তরুণ প্রজন্মের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে ১৬ মে অভিজিৎ দীপকে এক্স ও ইনস্টাগ্রামে ‘তেলাপোকা জনতা পার্টি’ নামের একটি প্রতীকী প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন। দলটির সদস্য হওয়ার যোগ্যতা হিসেবে কৌতুকপূর্ণভাবে বেকার এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতাসম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। দলটির নির্বাচনি প্রতীক নির্ধারণ করা হয়েছে মোবাইল ফোন।মাত্র চার দিনে এই আন্দোলনের ওয়েবসাইট ও সামাজিক পেজগুলোতে কয়েক লাখ মানুষ যুক্ত হয়েছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো রাজনীতিকেরাও এই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।এনএন/ ২০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×