হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধের আবহেও সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


রিয়াদ, ২৩ মে – আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নানা জটিলতা থাকলেও এবারের হজযাত্রীর সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে সৃষ্ট উত্তেজনার ফলে ওই অঞ্চলে আকাশপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। এর প্রভাবে অনেক ক্ষেত্রে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভ্রমণের খরচও বৃদ্ধি পায়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর বড় এয়ারলাইন্সগুলো কয়েক সপ্তাহের ফ্লাইট জটিলতা কাটিয়ে পুনরায় তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালায়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন।

সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল মুরাব্বা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী দেশটিতে এসে পৌঁছেছেন।

কর্মকর্তারা আশা করছেন আগামী দুই দিনের মধ্যে আরও অনেক হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছাবেন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুদ্ধের আবহেও সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধের আবহেও সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৩ মে – আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নানা জটিলতা থাকলেও এবারের হজযাত্রীর সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে সৃষ্ট উত্তেজনার ফলে ওই অঞ্চলে আকাশপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। এর প্রভাবে অনেক ক্ষেত্রে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভ্রমণের খরচও বৃদ্ধি পায়।সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর বড় এয়ারলাইন্সগুলো কয়েক সপ্তাহের ফ্লাইট জটিলতা কাটিয়ে পুনরায় তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালায়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন।সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল মুরাব্বা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী দেশটিতে এসে পৌঁছেছেন।কর্মকর্তারা আশা করছেন আগামী দুই দিনের মধ্যে আরও অনেক হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছাবেন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।এনএন/ ২৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×