হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে ঘরমুখো মানুষের ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। উৎসবের ছুটিতে বাড়ি ফেরার টানে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে প্রতিবারের মতো এবারও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে দূরপাল্লার বাসে তীব্র সংকট এবং যাত্রীপ্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে নিয়মিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা দাবি করেছেন।

আরও পড়ুন

পিএইচপি-র নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে আতঙ্ক: সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সকাল ৯টার দিকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে শত শত মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট গন্তব্যের টিকিট না পেয়ে অনেককে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা বাসের ইঞ্জিনের ওপর বসে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করতে দেখা গেছে। যারা আগে থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও তাৎক্ষণিক টিকিটপ্রত্যাশীদের দুর্ভোগের অন্ত নেই।

বরিশালগামী যাত্রী জসিম জানান, তার পরিবারের জন্য হানিফ পরিবহনের চারটি টিকিট সংগ্রহ করতে হয়েছে। নিয়মিত ভাড়া ৫০০ টাকা হলেও এবার প্রতিটি টিকিটের জন্য ৮০০ টাকা করে দিতে হয়েছে। বাড়তি ভাড়া দেওয়ার পরও বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী পূর্ণ করার অজুহাতে টার্মিনালে বাস আটকে রাখার অভিযোগও করেন তিনি।

একই চিত্র দেখা গেছে বিএমএফ নামক একটি লোকাল পরিবহনে। সেখানে বসে যাওয়ার টিকিট ৭০০ টাকা এবং দাঁড়িয়ে যাওয়ার জন্য ৬০০ টাকা আদায় করা হচ্ছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

এনএন/ ২৫ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে ঘরমুখো মানুষের ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে ঘরমুখো মানুষের ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। উৎসবের ছুটিতে বাড়ি ফেরার টানে রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে সোমবার সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।তবে প্রতিবারের মতো এবারও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে দূরপাল্লার বাসে তীব্র সংকট এবং যাত্রীপ্রতি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে নিয়মিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা দাবি করেছেন।সকাল ৯টার দিকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে শত শত মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট গন্তব্যের টিকিট না পেয়ে অনেককে লোকাল বাসে দাঁড়িয়ে কিংবা বাসের ইঞ্জিনের ওপর বসে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করতে দেখা গেছে। যারা আগে থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও তাৎক্ষণিক টিকিটপ্রত্যাশীদের দুর্ভোগের অন্ত নেই।বরিশালগামী যাত্রী জসিম জানান, তার পরিবারের জন্য হানিফ পরিবহনের চারটি টিকিট সংগ্রহ করতে হয়েছে। নিয়মিত ভাড়া ৫০০ টাকা হলেও এবার প্রতিটি টিকিটের জন্য ৮০০ টাকা করে দিতে হয়েছে। বাড়তি ভাড়া দেওয়ার পরও বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী পূর্ণ করার অজুহাতে টার্মিনালে বাস আটকে রাখার অভিযোগও করেন তিনি।একই চিত্র দেখা গেছে বিএমএফ নামক একটি লোকাল পরিবহনে। সেখানে বসে যাওয়ার টিকিট ৭০০ টাকা এবং দাঁড়িয়ে যাওয়ার জন্য ৬০০ টাকা আদায় করা হচ্ছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।এনএন/ ২৫ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×