হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


তেহরান, ২৭ মে – কাতারে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলায় তারা আত্মরক্ষামূলক এই পদক্ষেপ নিয়েছে।

তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অবৈধ এবং অন্যায্য হামলা পরিচালনা করেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে,

গত ২৮ ঘণ্টায় দেশটির হরমোজগান অঞ্চলে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। দক্ষিণ উপকূলীয় হরমোজগান প্রদেশের কাছে অবস্থিত এই হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী,

ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই দক্ষিণ ইরানে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হওয়ার সময় এ ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করেছে ইরান।

বিবৃতির শেষ দিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না।

এস এম/ ২৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৭ মে – কাতারে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলায় তারা আত্মরক্ষামূলক এই পদক্ষেপ নিয়েছে।তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অবৈধ এবং অন্যায্য হামলা পরিচালনা করেছে।ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে,গত ২৮ ঘণ্টায় দেশটির হরমোজগান অঞ্চলে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। দক্ষিণ উপকূলীয় হরমোজগান প্রদেশের কাছে অবস্থিত এই হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী,ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই দক্ষিণ ইরানে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হওয়ার সময় এ ধরনের হামলাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করেছে ইরান।বিবৃতির শেষ দিকে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না।এস এম/ ২৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×