হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানে রেকর্ড হারে কমছে জনসংখ্যা: পাঁচ বছরে কমেছে ৩০ লাখের বেশি মানুষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


টোকিও, ৩১ মে – জাপানের সর্বশেষ জাতীয় আদমশুমারিতে দেশটির জনসংখ্যা হ্রাসের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে ৩০ লাখের বেশি মানুষ কমেছে, যা জাপানের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের রেকর্ড।

সম্প্রতি জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। উল্লেখ্য যে, ১৯২০ সাল থেকে দেশটিতে প্রতি পাঁচ বছর অন্তর এই শুমারি নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ১ অক্টোবর পর্যন্ত জাপানে মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন।

আরও পড়ুন

মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা: সৌদি সামরিক জোটের বিস্ফোরক তথ্য, অস্বীকার ইরানের

২০২০ সালের শুমারির তুলনায় এই সংখ্যাটি প্রায় ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কম। শতাংশের হিসেবে জনসংখ্যা হ্রাসের এই হার ২ দশমিক ৫ শতাংশ। জাপানে জনসংখ্যা কমার এই প্রবণতা প্রথম শুরু হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে জনসংখ্যা কমছে এবং এবারের শুমারিতে টানা তৃতীয়বারের মতো এই নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেল।

আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী, জাপানের ৪৭টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে মাত্র দুটি অঞ্চলে জনসংখ্যা কিছুটা বেড়েছে। রাজধানী টোকিওতে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়ায় প্রায় ১ হাজার মানুষ বেড়েছে। তবে এই দুই এলাকায় জনসংখ্যা বৃদ্ধির গতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ধীর।

বিপরীতে বাকি ৪৫টি প্রশাসনিক অঞ্চলে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে হোক্কাইডোতে, যেখানে ২ লাখ ৩৯ হাজার মানুষ কমেছে। তালিকায় এরপরই রয়েছে শিজুওকা ও হিয়োগো। তবে দেশের মোট জনসংখ্যা কমলেও পরিবারের সংখ্যায় ভিন্ন এক চিত্র পরিলক্ষিত হয়েছে।

এস এম/ ৩১ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জাপানে রেকর্ড হারে কমছে জনসংখ্যা: পাঁচ বছরে কমেছে ৩০ লাখের বেশি মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানে রেকর্ড হারে কমছে জনসংখ্যা: পাঁচ বছরে কমেছে ৩০ লাখের বেশি মানুষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ৩১ মে – জাপানের সর্বশেষ জাতীয় আদমশুমারিতে দেশটির জনসংখ্যা হ্রাসের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটিতে ৩০ লাখের বেশি মানুষ কমেছে, যা জাপানের ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের রেকর্ড।সম্প্রতি জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির এই প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। উল্লেখ্য যে, ১৯২০ সাল থেকে দেশটিতে প্রতি পাঁচ বছর অন্তর এই শুমারি নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের ১ অক্টোবর পর্যন্ত জাপানে মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন।২০২০ সালের শুমারির তুলনায় এই সংখ্যাটি প্রায় ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কম। শতাংশের হিসেবে জনসংখ্যা হ্রাসের এই হার ২ দশমিক ৫ শতাংশ। জাপানে জনসংখ্যা কমার এই প্রবণতা প্রথম শুরু হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে ধারাবাহিকভাবে জনসংখ্যা কমছে এবং এবারের শুমারিতে টানা তৃতীয়বারের মতো এই নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেল।আঞ্চলিক পরিসংখ্যান অনুযায়ী, জাপানের ৪৭টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে মাত্র দুটি অঞ্চলে জনসংখ্যা কিছুটা বেড়েছে। রাজধানী টোকিওতে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়ায় প্রায় ১ হাজার মানুষ বেড়েছে। তবে এই দুই এলাকায় জনসংখ্যা বৃদ্ধির গতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ধীর।বিপরীতে বাকি ৪৫টি প্রশাসনিক অঞ্চলে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে হোক্কাইডোতে, যেখানে ২ লাখ ৩৯ হাজার মানুষ কমেছে। তালিকায় এরপরই রয়েছে শিজুওকা ও হিয়োগো। তবে দেশের মোট জনসংখ্যা কমলেও পরিবারের সংখ্যায় ভিন্ন এক চিত্র পরিলক্ষিত হয়েছে।এস এম/ ৩১ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×