হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮ হাজার ফেডারেল কর্মীকে বরখাস্তের প্রক্রিয়া সহজ করলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ৪ জুন – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে প্রায় আট হাজার ফেডারেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া আগের চেয়ে সহজ হবে। ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে।

হোয়াইট হাউস এবং ওপিএম কর্তৃক প্রকাশিত এই আদেশ অনুযায়ী, সরকারের নীতিনির্ধারণে সরাসরি প্রভাব বিস্তারকারী একদল জ্যেষ্ঠ কর্মকর্তার চাকরির সুরক্ষা অনেকাংশে কমিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

ওপিএম পরিচালক স্কট কুপার আদেশের বিষয়ে এক ব্রিফিংয়ে জানান যে প্রশাসনের নীতিগত অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য এমন কর্মী প্রয়োজন যারা সরকারের নির্দেশনা কার্যকর করতে সক্ষম। তিনি আরও বলেন কর্মীদের ব্যক্তিগত রাজনৈতিক মতামত যাই হোক না কেন, তা যদি প্রশাসনের বৈধ নির্দেশনা পালনে বাধা সৃষ্টি করে তবে তাদের অপসারণের ব্যবস্থা থাকা উচিত।

এই পদক্ষেপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন যে তিনি সেইসব স্থায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন যারা তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারেন।

ট্রাম্প দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছেন যে তার প্রথম মেয়াদে অনেক স্থায়ী কর্মকর্তা তার নীতির বিরোধিতা করেছিলেন।

এনএন/ ৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

৮ হাজার ফেডারেল কর্মীকে বরখাস্তের প্রক্রিয়া সহজ করলেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮ হাজার ফেডারেল কর্মীকে বরখাস্তের প্রক্রিয়া সহজ করলেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৪ জুন – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে প্রায় আট হাজার ফেডারেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া আগের চেয়ে সহজ হবে। ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীবাহিনী পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে।হোয়াইট হাউস এবং ওপিএম কর্তৃক প্রকাশিত এই আদেশ অনুযায়ী, সরকারের নীতিনির্ধারণে সরাসরি প্রভাব বিস্তারকারী একদল জ্যেষ্ঠ কর্মকর্তার চাকরির সুরক্ষা অনেকাংশে কমিয়ে দেওয়া হবে।ওপিএম পরিচালক স্কট কুপার আদেশের বিষয়ে এক ব্রিফিংয়ে জানান যে প্রশাসনের নীতিগত অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য এমন কর্মী প্রয়োজন যারা সরকারের নির্দেশনা কার্যকর করতে সক্ষম। তিনি আরও বলেন কর্মীদের ব্যক্তিগত রাজনৈতিক মতামত যাই হোক না কেন, তা যদি প্রশাসনের বৈধ নির্দেশনা পালনে বাধা সৃষ্টি করে তবে তাদের অপসারণের ব্যবস্থা থাকা উচিত।এই পদক্ষেপের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন যে তিনি সেইসব স্থায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন যারা তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারেন।ট্রাম্প দীর্ঘকাল ধরে অভিযোগ করে আসছেন যে তার প্রথম মেয়াদে অনেক স্থায়ী কর্মকর্তা তার নীতির বিরোধিতা করেছিলেন।এনএন/ ৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×