হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুনের ১৭ দিনে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ জুন – চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৬৮ লাখ ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে ১৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন

এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত এ মাসেই আসতে পারে: বাণিজ্যমন্ত্রী

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়।

উল্লেখ্য যে, গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।

এনএন/ ১৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুনের ১৭ দিনে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুনের ১৭ দিনে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ জুন – চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৬৮ লাখ ডলার।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে ১৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়।উল্লেখ্য যে, গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া গত এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ফেব্রুয়ারি মাসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া অক্টোবর মাসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল।এনএন/ ১৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×