হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে বলে আশাবাদী আর্জেন্টিনার রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


মুন্সিগঞ্জ, ২৬ জুন – বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।খেলা শেষে রাষ্ট্রদূত পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম সৌন্দর্য উপভোগ করেন।

আরও পড়ুন

বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়

সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের এই সফর ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। নানা বয়সী ভক্তরা রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, এখানকার মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা করেন যে, বাংলাদেশ ফুটবলের এই চর্চা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে বৈশ্বিক আসরে জায়গা করে নেবে।

এর আগে শিমুলিয়া ঘাটে পৌঁছালে শত শত ভক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মাঠে নামেন। এই প্রীতি ম্যাচে তার সঙ্গে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারলেও দর্শকদের মাঝে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে বলে আশাবাদী আর্জেন্টিনার রাষ্ট্রদূত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে বলে আশাবাদী আর্জেন্টিনার রাষ্ট্রদূত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুন্সিগঞ্জ, ২৬ জুন – বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।খেলা শেষে রাষ্ট্রদূত পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম সৌন্দর্য উপভোগ করেন।সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের এই সফর ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। নানা বয়সী ভক্তরা রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।এ সময় রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, এখানকার মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা করেন যে, বাংলাদেশ ফুটবলের এই চর্চা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে বৈশ্বিক আসরে জায়গা করে নেবে।এর আগে শিমুলিয়া ঘাটে পৌঁছালে শত শত ভক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মাঠে নামেন। এই প্রীতি ম্যাচে তার সঙ্গে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারলেও দর্শকদের মাঝে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×