হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেদারল্যান্ডস ও মরক্কো লড়াই: আক্রমণ পাল্টা আক্রমণেও গোলশূন্য প্রথমার্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


মেক্সিকো সিটি, ৩০ জুন – বিশ্বকাপের শেষ ৩২ এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও জালের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুদল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে নেদারল্যান্ডস। খেলার তৃতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় ডাচরা। ডান প্রান্ত থেকে আসা সেই কর্নারটি মরক্কোর রক্ষণে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। দারুণভাবে বল ক্লিয়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মরক্কোর ডিফেন্ডাররা।

আরও পড়ুন

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে মেসি, ভক্তদের সঙ্গে কাটালেন সময়

খেলার আট মিনিটে মাঠে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাচ ফুটবলার ইয়ান পল ফান হেকে ও মরক্কোর ইসমাইল সাইবারির তর্কে। তবে রেফারি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। খেলার ১৬ মিনিটে ডাচরা গোল করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল।

রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস থেকে বক্সে ঢুকে ব্রায়ান ব্রব্বের উদ্দেশ্যে বল বাড়ান ক্রিসেন্সিও সামারভিল। কিন্তু মরক্কোর ইসা দিয়প সঠিক সময়ে বলটি ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।

২০ মিনিটে পাল্টা আক্রমণ চালায় মরক্কো। আশরাফ হাকিমির চমৎকার ক্রসে নীল এল আইনাউইয়ের হেড ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক হাকিমির দূরপাল্লার শটও কর্নারের বিনিময়ে রুখে দেন ভারব্রুগেন।

শেষ মুহূর্তে আশরাফ হাকিমির একটি ফ্রি কিক থেকে ইসমাইল সাইবারি গোল করার কাছাকাছি পৌঁছালেও বলের নাগাল পাননি। ফলে সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল।

এনএন/ ৩০ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নেদারল্যান্ডস ও মরক্কো লড়াই: আক্রমণ পাল্টা আক্রমণেও গোলশূন্য প্রথমার্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেদারল্যান্ডস ও মরক্কো লড়াই: আক্রমণ পাল্টা আক্রমণেও গোলশূন্য প্রথমার্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মেক্সিকো সিটি, ৩০ জুন – বিশ্বকাপের শেষ ৩২ এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও মরক্কো। মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালালেও জালের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুদল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে নেদারল্যান্ডস। খেলার তৃতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় ডাচরা। ডান প্রান্ত থেকে আসা সেই কর্নারটি মরক্কোর রক্ষণে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। দারুণভাবে বল ক্লিয়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মরক্কোর ডিফেন্ডাররা।খেলার আট মিনিটে মাঠে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাচ ফুটবলার ইয়ান পল ফান হেকে ও মরক্কোর ইসমাইল সাইবারির তর্কে। তবে রেফারি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। খেলার ১৬ মিনিটে ডাচরা গোল করার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল।রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস থেকে বক্সে ঢুকে ব্রায়ান ব্রব্বের উদ্দেশ্যে বল বাড়ান ক্রিসেন্সিও সামারভিল। কিন্তু মরক্কোর ইসা দিয়প সঠিক সময়ে বলটি ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।২০ মিনিটে পাল্টা আক্রমণ চালায় মরক্কো। আশরাফ হাকিমির চমৎকার ক্রসে নীল এল আইনাউইয়ের হেড ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক হাকিমির দূরপাল্লার শটও কর্নারের বিনিময়ে রুখে দেন ভারব্রুগেন।শেষ মুহূর্তে আশরাফ হাকিমির একটি ফ্রি কিক থেকে ইসমাইল সাইবারি গোল করার কাছাকাছি পৌঁছালেও বলের নাগাল পাননি। ফলে সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল।এনএন/ ৩০ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×