টেকনাফে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—টেকনাফ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেগুরবীল গ্রামের মৃত রশিদ আহমেদের ছেলে মো. নিজাম (২০) এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার প্রকাশ দাশের ছেলে রবি দাশ (৪৮)।
বিজিবি সূত্র জানায়, সকালে দমদমিয়া বিওপি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘রিল্যাক্স’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামান।
অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন
তল্লাশিকালে বাসের পেছনের আসনে বসা ওই দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের আসনটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন।
এ সময় তাদের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো অবস্থা থেকে মোট ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অবৈধ মাদক বহনের দায়ে তাৎক্ষণিকভাবে ওই দুই যাত্রীকে আটক করে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন