হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিনিসিয়ুস বনাম হালান্ড: মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ দ্বৈরথ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


নিউইয়র্ক, ৫ জুলাই – ফুটবল মাঠে লড়াই যেমন দুই দলের মধ্যে হয় তেমনি মাঠের দ্বৈরথ খেলোয়াড়দের মধ্যেও উত্তাপ ছড়ায়। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচে বিশ্বের অন্যতম শীর্ষ দুই স্ট্রাইকারের সরাসরি লড়াই দেখা যাবে।সেলেসাওদের হয়ে মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের প্রধান তারকা হিসেবে থাকবেন আর্লিং হালান্ড।

নরওয়ের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিল কিছুটা অস্বস্তিতে থাকলেও ভিনিসিয়ুসের সাম্প্রতিক ফর্ম দলটিকে ভরসা দিচ্ছে।

আরও পড়ুন

হৃদয়-মুশফিকের দারুণ লড়াকু জুটির পর আলোকস্বল্পতায় থমকে গেল সিলেট টেস্ট

ক্লাব ফুটবলে এই দুই তারকার বেশ কয়েকবার দেখা হয়েছে। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের হয়ে তারা আটটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের বিরুদ্ধে নামছেন।

ব্যক্তিগত দ্বৈরথের হিসেবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস এগিয়ে রয়েছেন। ক্লাব ফুটবলে আটবারের দেখায় তিনি চারটি জয় অর্জন করেছেন যেখানে হালান্ড জিতেছেন দুবার এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এই ম্যাচগুলোতে তিনটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টসহ মোট আটটি গোলে অবদান রেখেছেন। বিপরীতে হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ভিনিসিয়ুসের দলের বিপক্ষে চারটি গোল করতে সক্ষম হয়েছেন।

বিশ্বকাপের বর্তমান আসরেও দুই খেলোয়াড় গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। নরওয়ের স্ট্রাইকার হালান্ড করেছেন পাঁচটি গোল এবং ব্রাজিলের ভিনিসিয়ুস করেছেন চারটি গোল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ভিনিসিয়ুস বনাম হালান্ড: মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ দ্বৈরথ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিনিসিয়ুস বনাম হালান্ড: মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের হাইভোল্টেজ দ্বৈরথ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নিউইয়র্ক, ৫ জুলাই – ফুটবল মাঠে লড়াই যেমন দুই দলের মধ্যে হয় তেমনি মাঠের দ্বৈরথ খেলোয়াড়দের মধ্যেও উত্তাপ ছড়ায়। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচে বিশ্বের অন্যতম শীর্ষ দুই স্ট্রাইকারের সরাসরি লড়াই দেখা যাবে।সেলেসাওদের হয়ে মাঠে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র এবং নরওয়ের প্রধান তারকা হিসেবে থাকবেন আর্লিং হালান্ড।নরওয়ের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিল কিছুটা অস্বস্তিতে থাকলেও ভিনিসিয়ুসের সাম্প্রতিক ফর্ম দলটিকে ভরসা দিচ্ছে।ক্লাব ফুটবলে এই দুই তারকার বেশ কয়েকবার দেখা হয়েছে। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের হয়ে তারা আটটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে তারা একে অপরের বিরুদ্ধে নামছেন।ব্যক্তিগত দ্বৈরথের হিসেবে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস এগিয়ে রয়েছেন। ক্লাব ফুটবলে আটবারের দেখায় তিনি চারটি জয় অর্জন করেছেন যেখানে হালান্ড জিতেছেন দুবার এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এই ম্যাচগুলোতে তিনটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টসহ মোট আটটি গোলে অবদান রেখেছেন। বিপরীতে হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে ভিনিসিয়ুসের দলের বিপক্ষে চারটি গোল করতে সক্ষম হয়েছেন।বিশ্বকাপের বর্তমান আসরেও দুই খেলোয়াড় গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। নরওয়ের স্ট্রাইকার হালান্ড করেছেন পাঁচটি গোল এবং ব্রাজিলের ভিনিসিয়ুস করেছেন চারটি গোল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×