হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় ৮ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার কর…

কক্সবাজারের চকরিয়ায় ৮ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের খুটাখালী এলাকার খালেদা বেগম (৩৫) ও হুমাইরা আক্তার (১৮)। তাঁরা বর্তমানে কক্সবাজার শহরের একটি ভবনে বসবাস করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে সাতটার দিকে চকরিয়ার নয়াপাড়া-খুটাখালী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়।

এ সময় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বি-১ ও বি-২ আসনে বসা খালেদা বেগম ও হুমাইরা আক্তারকে আটক করা হয়।পরে খালেদা বেগমের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার ইয়াবার ওজন ৭৩০ গ্রাম।

আরও পড়ুন

ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা

এ সময় একটি ট্রাভেল ব্যাগ ও বাসের দুটি যাত্রী টিকিট জব্দ করা হয়। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। #####

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় ৮ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ৮ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় ৮ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের খুটাখালী এলাকার খালেদা বেগম (৩৫) ও হুমাইরা আক্তার (১৮)। তাঁরা বর্তমানে কক্সবাজার শহরের একটি ভবনে বসবাস করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল পৌনে সাতটার দিকে চকরিয়ার নয়াপাড়া-খুটাখালী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় মারছা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বি-১ ও বি-২ আসনে বসা খালেদা বেগম ও হুমাইরা আক্তারকে আটক করা হয়।পরে খালেদা বেগমের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার ইয়াবার ওজন ৭৩০ গ্রাম। এ সময় একটি ট্রাভেল ব্যাগ ও বাসের দুটি যাত্রী টিকিট জব্দ করা হয়। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। #####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×