হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমা চাওয়ার শর্তের জেরে মাঠে নামার আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়ইসলামাবাদ, ০৬ অক্টোবর-মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের যাত্রা। ভারতের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত ন…


পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়

ইসলামাবাদ, ০৬ অক্টোবর-মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের যাত্রা। ভারতের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত নিয়ে আয়োজকদের সঙ্গে তৈরি হওয়া জটিলতার কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের দল।

পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে লিজেন্ডস ক্রিকেটেও। গত আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়নস। সেই ঘটনার পর থেকেই নতুন জটিলতা তৈরি হয়।

এবারের আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে খেলতে দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র দেওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়ে রাজি হয়েছিল বোর্ড। শর্ত ছিল, আগের আসরে ভারতীয় দলের ম্যাচ বয়কটের ঘটনায় পাকিস্তান দলের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন

বর্ণাঢ্য দুই দশকের সমাপ্তি: প্রকাশ্যে এলো মেসির বিদায়ের অপ্রকাশিত মুহূর্ত

তবে পাকিস্তানের এই দাবি মেনে নেয়নি টুর্নামেন্টের আয়োজকেরা। ফলে অনুমতিপত্র না পাওয়ায় প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পাকিস্তান চ্যাম্পিয়নস।

টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে এসেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচেই বাংলাদেশের চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আফ্রিদি-শোয়েবদের।

এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানালেও বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় হতাশ দলটি।

গত ৩ অক্টোবর শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। ১৮ অক্টোবর পর্দা নামার কথা রয়েছে আসরটির। তবে পাকিস্তান চ্যাম্পিয়নসের জন্য এবারের অধ্যায় শেষ হলো মাঠে নামার আগেই।

এস এম/ ০৬ অক্টোবর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ক্ষমা চাওয়ার শর্তের জেরে মাঠে নামার আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায় সম্পর্কিত তথ্য কী?

উত্তর: পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়ইসলামাবাদ, ০৬ অক্টোবর-মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ক্ষমা চাওয়ার শর্তের জেরে মাঠে নামার আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমা চাওয়ার শর্তের জেরে মাঠে নামার আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] পাকিস্তান চ্যাম্পিয়নসের বিদায়ইসলামাবাদ, ০৬ অক্টোবর-মাঠে নামার আগেই শেষ হয়ে গেল পাকিস্তান চ্যাম্পিয়নসের এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের যাত্রা। ভারতের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত নিয়ে আয়োজকদের সঙ্গে তৈরি হওয়া জটিলতার কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের দল।পহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্কের উত্তাপ ছড়িয়ে পড়ে লিজেন্ডস ক্রিকেটেও। গত আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়নস। সেই ঘটনার পর থেকেই নতুন জটিলতা তৈরি হয়।এবারের আসরে পাকিস্তান চ্যাম্পিয়নসকে খেলতে দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র দেওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার বিষয়ে রাজি হয়েছিল বোর্ড। শর্ত ছিল, আগের আসরে ভারতীয় দলের ম্যাচ বয়কটের ঘটনায় পাকিস্তান দলের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে ভারতীয় দলকে।তবে পাকিস্তানের এই দাবি মেনে নেয়নি টুর্নামেন্টের আয়োজকেরা। ফলে অনুমতিপত্র না পাওয়ায় প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে পাকিস্তান চ্যাম্পিয়নস।টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে এসেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারল না পাকিস্তান। প্রথম ম্যাচেই বাংলাদেশের চ্যাম্পিয়নসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আফ্রিদি-শোয়েবদের।এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানালেও বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে প্রতিনিধিত্ব করার সুযোগ না পাওয়ায় হতাশ দলটি।গত ৩ অক্টোবর শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। ১৮ অক্টোবর পর্দা নামার কথা রয়েছে আসরটির। তবে পাকিস্তান চ্যাম্পিয়নসের জন্য এবারের অধ্যায় শেষ হলো মাঠে নামার আগেই।এস এম/ ০৬ অক্টোবর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×